দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকে ডা. জাহিদের ভরডাক্কা জয়

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০১:৫২
photo

মো:সজীব উদ্দীন সবুজ,দিনাজপুর প্রতিবেদক:+
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ড. এ. জেড. এম. জাহিদ হোসেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

 

তিনি ধানের শীষ প্রতীকে ২,০৩,৮৮৭ ভোট লাভ করেন।
 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১,৮৮,৭১৯ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।

 

অন্যান্য প্রতীকগুলোর প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে,
মই ৪৪৭ ভোট, ফুটবল ৪১১ ভোট, হাতপাখা ১,৫৯৭ ভোট, লাঙ্গল ২,৬৬৯ ভোট, ঘোড়া ১৪৭ ভোট।

দিনাজপুর-৬ আসনের চার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এইসব তথ্য পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

তাং-১২/০২/২৬ইং
 

শেয়ার করুন