আদমদীঘিতে প্রবাসির স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ১১:২৩
photo

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি::- বগুড়ার আদমদীঘিতে বিয়ের মাত্র এক বছরের মাথায় পারিরবারিক কলহের কারনে তাবাসুম আক্তার (১৯) নামের এক প্রবাসির স্ত্রী তার পিত্রালয়ে আত্মহত্যা করেছে।

 

মঙ্গলবার (১০ ফেব্রæযারী) দিবাগত গভীর রাতে আদমদীঘির চাটখইর গ্রামে শয়ন ঘরের তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাবাসুম আক্তার আদমদীঘির চাটখইর গ্রামের আহম্মাদ আলীর মেয়ে। তার স্বামী একই উপজেলার পাইকপাড়া গ্রামের কুয়েত প্রবাসি রবিউল ইসলাম।
 

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে রবিউল ইসলামের সাথে তাবাসুম আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী রবিউল ইসলাম প্রবাসে যায়্ গত কয়েক দিন যাবত তাবাসুম আক্তারের পরিবার থেকে তার স্বামীর বাড়ি পাইকপাড়া গ্রামে যেতে চাপ দেয়। কিন্তু সে ওই স্বামীর বাড়িতে যাবেনা বলে পিতামাতাকে জানায়। 

 

এনিয়ে তাবাসুম আক্তারের মধ্যে চাপা ক্ষোপের সৃষ্টি হয়। গত মঙ্গলবার পিত্রালয় চাটখইর গ্রামে রাতের খাবার পর তার শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তার পরিবারের লোকজন ডাকতে গিয়ে দেখেন তাবাসুম আক্তার ঘরের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল শেষে বাদি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে। ঘটনা তদন্তকারি উপ পরিদর্শক ফেরদৌস আলী বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি

তারিখ : ১১-০২-২০২৬

 

 

শেয়ার করুন