অফিস ডেস্ক
এসএম সিরাজ বগুড়া;-বগুড়া-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে পাল্টা পাল্টা সংবাদ সম্মেলন করেছে।
বিএনপির এমপি প্রার্থীর সংবাদ সম্মেলনের পর প্রতিবাদে তিনি বলেন, সোমবার রাতে ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে চোখ হারানো জুলাই যোদ্ধা আব্দুল্লাহ হেল গালিব হ্যাঁ ভোটের পক্ষে প্রচারনা করে ফেরার সময় স্থানীয় বিএনপি নেতা লুৎফর মেম্বারে নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায়। সে রাতেই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এছাড়া একই দিনে থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী ফারুক হোসেন প্রচারনা কার্যক্রম চালাচ্ছিলেন সেই মুহুর্তে বিএনপির কুখ্যাত সন্ত্রাসী মাসুদ বাহীনির নেতৃত্বে তাকে বেধরক মারধর করেন এবং মাসুদের বাড়িতে তাকে বেধে রাখে। পরে পুলিশ প্রশাসন কে জানালে দ্রুত কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা তাকে উদ্ধার করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ বাহীনি আবারো হামলা চালায় ।
এতে বেশ কিছু কর্মী গুরুত্বর আহত হয়। তিনি প্রকৃত ঘটনা তদন্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক নেতা আজগর আলী, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, আব্দুস সালাম তুহিন, এনামুল হক রানা প্রমুখ। প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত টাকা দিয়ে কোন ভোট কেনে না এটা গুজব মাত্র।
এটা আর জনগণ বিশ্বাস করেনা। তিনি বিএনপির প্রার্থীকে মানব কল্যাণে ও সুন্দর রাজনীতির প্রাকটিস করার আহবান জানান।