ইসলামি মূল্যবোধ,জাতীয়তাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি-অধ্যাপক ডা.সৈয়দ মঈনুল হাসান সাদিক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৩:০৯
photo

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক বলেছেন, “আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাসী, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী।”

 

তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছে। “বিএনপির রাজনীতি মানুষের অধিকার, ভোটের অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার রাজনীতি,” বলেও মন্তব্য করেন তিনি।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

 

গণসংযোগকালে অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক আরও বলেন, “দেশ আজ সংকটময় সময় পার করছে। মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজন একটি জনগণের সরকার।” তিনি দাবি করেন, “বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরে আসবে, মানুষের জানমাল নিরাপদ হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
 

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত হবে।”এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

 

গণসংযোগকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন