জামালপুর ৫( সদর)আসনে ধানের শীষে গণমিছিল অনুষ্ঠিত।

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৭:৩৮
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর-৫ (সদর ) আসনের ধানের শীষের পক্ষে গণমিছিল সম্পন্ন হয়েছে৷ 
 

এ উপলক্ষে রোববার দুপুরে জামালপুর শহরের ফৌজদারী মোড়ে এলাকায় সমাবেশের  আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি'র সাধারন সম্পাদক জামালপুর-৫ (সদর) আসনের ধানের শীষের এমপি প্রার্থী এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন।সভায় জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব ও পৌর বিএনপি'র সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ।

 

এছাড়া জামালপুর পৌরসভার , ইউনিয়নসহ সব কয়টি ভোট কেন্দ্রের পরিচালনা কমিটি'র নেতৃবৃন্দসহ মহিলা দলের নেতৃবৃন্দরা সমাবেশে অংশ নেন।পরে ফৌজদারী চত্ত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস গিয়ে শেষ হয়। প্রার্থী এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন বলেছেন , নির্বাচনে বিজয় হলে , মাদকমুক্ত জামালপুর গড়তে নিরলস কাজসহ জামালপুর সদর উপজেলা কে মডেল  উপজেলা গঠনের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
 

গনমিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্ৰহন করেন ।

৮/২/২৬



 

শেয়ার করুন