ঘোড়াঘাটে বি,এন,পি প্রার্থী ডাঃ জাহিদ হোসেনের জনসভায় জনতার ঢল


শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-
দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার  আজাদমোড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বি,এন,পি)র আয়োজনে নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার সন্ধায় দিনাজপুর জেলা বি,এন,পির যুগ্ন সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বি,এন,পির সভাপতি আবদুস সাত্তার মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচনী বক্তব্য রাখেন  দিনাজপুর-৬ আসনে বি,এন,পি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, ঘোড়াঘাট পৌর বি,এন,পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমুখ।

 

এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থলে পৌর এলাকার কয়েক হাজার নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণে জনসমাগমে মুখর হয়ে ওঠে আজাদমোড় এলাকা।
 

বক্তারা বলেন, দিনাজপুর-৬ আসনে অবহেলিত সড়ক যোগাযোগ, কৃষিপণ্য সংরক্ষণ, কর্মসংস্থান ও শিল্পায়নের অভাব দূর করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, যুবকদের জন্য স্থানীয় কর্মসংস্থান, পৌর এলাকার ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
 

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়ন সম্ভব। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা বা অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন।
 

বক্তারা আগামী দিনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

১০/০২/২০২৬ ইং

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।