অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০১:৫২
প্রেস বিজ্ঞপ্তি:- সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত বলেন, “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দিতে হবে।
স্বাধীনতা বিরোধীরা প্রতারণা ও মিথ্যাচারের মাধ্যমে ভোট নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
জেএসপি নেতৃবৃন্দ বলেন, “বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহর্ধমীনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন।
আমরা আশা করবো তাঁদের সুযোগ্য পুত্র তারেক রহমানও দেশ ও জনগণের কল্যাণে নিরলস কাজ করে যাবেন।”
এ সময় নেতৃদ্বয় সারাদেশের জেএসপি কর্মী-সমর্থকদের বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বান জানান।
বার্তা প্রেরক,জুয়েল বিশ্বাস প্রচার সম্পাদক জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।