বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়


বগুড়া প্রতিনিধি:বগুড়ার গাবতলী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম জয়ভোগা এলাকায় রবিবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের ধানের শীষের প্রচারণায় স্থানীয় বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 যেখানে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সাধারণ ভোটাররা এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের বিজয়ের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।
 

উঠান বৈঠকে ধানের শীষের প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে ভোট প্রার্থনা করেন তার সহধর্মিণী রওশন আক্তার রিপা। এ সময় তিনি বলেন, বগুড়া ৭ আসন জিয়া পরিবারের আসন। 

 

এই আসন থেকে এবার নির্বাচন করার কথা ছিল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বগুড়ার পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। তার অকাল প্রয়াণে এই এলাকায় অপূরণীয় ক্ষতি হলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক বিশ্বাস এবং ভরসার জায়গা থেকে তার মায়ের আসনে মোর্শেদ মিল্টনকে মনোনয়ন দিয়েছেন।
 

তিনি বলেন, আপনারা মিল্টনকে আমার থেকেও ভালোভাবে চেনেন। তিনি বগুড়া-৭ এলাকার মানুষের জন্য নিজের সারাজীবন উৎসর্গ করেছেন। তিনি গাবতলী পৌরসভার মেয়র ছিলেন এবং পরবর্তীতে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

 দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক জীবনে তিনি সবসময় মানুষের পাশে ছিলেন।” তিনি আরও বলেন, “মোরশেদ মিল্টন একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চান, যেখানে সবাই সমান সুযোগ ও সমান মর্যাদা পাবেন। তিনি বগুড়া ৭ আসনকে একটি উন্নত ও আধুনিক এলাকায় রূপান্তরিত করতে চান। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

 

কারণ সাধারণ মানুষের দোয়া ছাড়া কেউ জীবনে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে না। তাই সহধর্মিনী হিসেবে তিনি সকলের কাছে এলাকার উন্নয়নের স্বার্থে দোয়া ও সমর্থন কামনা করেন।
 

উঠান বৈঠকে এসময় আরো উপস্থিত ছিলেন গাবতলী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার চান্দু, সাংবাদিক আমিনুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা ফারু, ইসলাম, সাঈদ জামান, মালেক, বাদশা, যুবদল নেতা মিজু, সজীবসহ অনেকে। 

 

উঠান বৈঠকে ১নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার তরুণ সমাজ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।