গাজীপুরে আকবরিয়ার ডিলার সম্মেলন অনুষ্ঠিত


বগুড়া প্রতিনিধি :-শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া সারাদেশে ডিলারদের মাধ্যমে ভালোমানের খাদ্যসামগ্রী মানুষের দোঁরগোড়ায় পৌঁছে দিচ্ছে। 

 

সম্প্রতি গাজীপুর জেলার রিসোর্ট কনফারেন্স রুমে এ ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলালের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট পরিচালকবৃন্দ এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সুন্দরভাবে এ সম্মেলনটির আয়োজন করে। 

 

আকবরিয়া লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলালের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আরমান খোসাইন। তিনি বলেন, সৎ ব্যবসায়ী নবীর সঙ্গী। 

 

আমার পূর্বপুরুষ হতে শুরু করে আমরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সততাকে পুঁজি করে দেশ ও দেশের গন্ডি পেরিয়ে বর্তমানে আকবরিয়া মানেই এক গর্বিত নাম। 

 

আকবরিয়া লিমিটেড চেয়ারম্যান হাসান আলী আলালের সাথে আলাপকালে জানান, এ মানবিক প্রতিষ্ঠানটি ইতিহাসসমৃদ্ধ প্রতিষ্ঠান।

 

গরীব দু:খী মানুষদের বিনামূল্যে শত বছর ধরে খাবার বিতরণ করে আসছে। উত্তরাঞ্চলে প্রথম লাচ্ছা তৈরি করে আকবরিয়া। যখন ঘি এর লাচ্ছার কথা ভাবাই যায়না ঠিক সেই সময়ে ঘিয়ের লাচ্ছা তৈরি করে দেশব্যাপী ব্যাপক সুনাম কুড়িয়েছে আকবরিয়া। খাটি ঘিয়ের মূল্য বেশি হওয়ায় দাম বাড়ার কারণে জেলা প্রশাসনের পক্ষ হতে আপত্তি জানানো হয়।

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মভূমি বগুড়ার ঘিয়ে ভাজা লাচ্ছার কথা জানতে পেরে সংগ্রহ করে খাবার পর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁরই বদৌলতে জেলা প্রশাসনের মূল্য নিয়ে হয়রানি আর কখনোই পোহাতে হয়নি। তীব্র কনকনে শীতে রাষ্ট্রের উচ্চপদস্থগণ রাত্রিতে বগুড়ার রেলস্টেশনে উষ্ণতার পরশ দিতে কম্বল বিতরণ করতে দেখতে পায় রেলস্টেশন দু:স্থ অসহায় মানুষশূণ্য।

 

জানতে পারে আকবরিয়ায় বিনামূল্যে শতবছর ধরে খাবার বিতরণ করা হয় তাঁরা সেখানে গেছেন। কম্বল বিতরণের জন্য ছুটে যান কবি নজরুল ইসলাম সড়কে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেলাতে এমন ঘটনা ঘটেছে।

 

প্রতিষ্ঠানের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বলেন, ডিলাররা ব্যবসার শক্তি ও প্রাণ। আমরা শুধু ব্যবসা করি না, দেশ-দশের কল্যাণে কাজ করি। ডিলার পণ্য বিতরণকারী এবং ভোক্তার মধ্যে মধ্যস্থতাকারী। তারা নির্দিষ্ট অঞ্চলে সেই পণ্যগুলির অনুমোদিত বিক্রেতা। পরিবেশকগণের দিক নির্দেশনা ও সুপারিশসমূহ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে। একে অপরের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

 

ডিরেক্টর আদনান ইসলাম, আবিদ হোসেন, সিওও ইব্রাহিম মাসুম, সিওও (কারখানা) কামাল পাশা সহ ডিলারবৃন্দ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

ক্যাপশন:গাজীপুর রিসোর্ট অডিটোরিয়াম রুমে সম্প্রতি আকবরিয়ার ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।