বগুড়া-৬ আসনের নিজ গ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল


এসএম সিরাজ,বগুড়া:-বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন আমি আপনাদের সন্তান। 

 

মালগ্রামের আলো বাতাসে বড় হয়েছি। আমাকে দাড়িপাল্লায় ভোট দিন। ইনশাআল্লাহ সব সময় আপনাদের পাথে থাকবো। শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের মালগ্রাম নতুনপাড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেতে গিয়ে কথাগুলো বলেন। 
 

তিনি আরো বলেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে জামায়াতে ইসলামীর প্রধান কাজ। আমরা দেশকে এক বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন মুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘদিন ধরে সমাজে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে সবাই ভালো থাকবেন। 

 

আমরা এমন এক সমাজ কায়েম  করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। 

 

১৪নং ওয়ার্ড আমীর অধ্যাপক আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, ডা আযিযুল হাকিম বাপ্পা, শামীম আহম্মেদ, গোলাম আযম, আব্দুল হাদি শফিক, জিয়া আলম প্রমুখ।



 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।