ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

 

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়,গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কারিগাঁও বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৫৪/৬-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি ভুট্টা ক্ষেতে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

 

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

 


তাং-৬/০২/২৬ইং
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।