বগুড়ার ৫ আসনে ধানের শীষের প্রচারণায় দিনব্যাপী যুবদলের গণসংযোগ


বগুড়া প্রতিনিধি:-বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ এর পক্ষে ধানের শীষের প্রচারণায় দিনব্যাপী গণসংযোগ করেছে জেলা যুবদল।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক আবু হাসান এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে ধুনট উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকা, গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ সময় নেতৃবৃন্দরা ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
 

কৃষকের মাঠ থেকে শুরু করে ভোটারদের দ্বারে দ্বারে যুবদল নেতৃবৃন্দ এসময় সকলকে তারেক রহমানের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন। সাধারণ ভোটাররাও বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

 

পাড়া মহল্লার হাজারো মানুষের সাথে পর্যায়ক্রমে মতবিনিময়কালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াকে বিএনপির ঘাঁটি বলা হয় যা আসন্ন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে সকলকে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করতে হবে। 

 

বগুড়াতে আজ যেটুকু দৃশ্যমান উন্নয়ন আপনারা দেখেন তার সবটুকুই বিএনপি সরকারের আমলে তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়িত হয়েছে। বগুড়ার সন্তান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বগুড়া ৫ আসনসহ সাতটি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে। 

 

তিনি বলেন, যমুনা নদী বিধৌত এলাকা ধুনট উপজেলাসহ পুরো ৫ আসন নিয়েই নানামুখী ইতিবাচক উন্নয়ন পরিকল্পনা রয়েছে বিএনপির। এই এলাকার উন্নয়ন একমাত্র গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষেই সম্ভব। তিনি যেহেতু একজন সাবেক সাংসদ, তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে উন্নয়ন প্রকল্প নিয়ে আসা এবং বাস্তবায়নের ক্ষেত্রে।

 

জি এম সিরাজের সেই পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এইবার ধানের শীষের বিজয় হলে অবশ্যই যমুনা নদী শাসনসহ এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব সমস্যা নিরসন, নারী কর্মসংস্থান সৃষ্টি, নতুন শিল্প কারখানা গড়ে তোলাসহ একাধিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে।

 

এ সময় তিনি সাধারণ মানুষকে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কেও বর্ণনা করেন। শুধু ভোটের প্রচারণাতে নয় আগামী দিনের সকল উন্নয়ন কর্মকান্ডে সাধারণ মানুষকে সাথে নিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও ভোট দেয়ার নামে যারা জান্নাতের টিকিট বিক্রি করছেন সেইসব দলের থেকেও তিনি সকল সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
 

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, ধুনট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী জনসহ সোহাগ মাহমুদ, সাব্বির আহম্মেদ, মিনহাজ, সুমন খন্দকার, যুবনেতা জাহিদুল ইসলাম মধু, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


সঞ্জু রায়,বগুড়া
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।