অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:২০
জাহাঙ্গীর আলম মানিক,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, "আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নওগাঁ-১ এলাকাকে একটি আধুনিক, শিক্ষিত ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তরুণদের নতুন নতুন ভাবনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই আমরা স্বপ্নের নওগাঁ-১ গঠন করব।"
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, সাপাহার উপজেলা সহ-সেক্রেটারি জাইদুল ইসলাম প্রকৌশলী মমিনুল হক। এছাড়া অন্যান্যের মধ্যেস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘তারুণ্যের ভাবনায় আগামীর নওগাঁ-১’ শীর্ষক একটি তথ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী আহমেদ আলী। আলোচনা সভা শেষে ‘স্বপ্নের নওগাঁ-১’ গড়ার লক্ষ্যে তরুণদের ভাবনার ওপর ভিত্তি করে আয়োজিত ভিডিও প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় বিজয়ী তিন তরুণকে আকর্ষণীয় পুরস্কারে ভূষিত করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।