অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১১:১৩
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠনকল্পে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এক যৌথ সভায় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২ ফ্রেরুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেস ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়্।
আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসরামের সভাপতিত্বে ও নসরতপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাস্টার, সদস্য সচিব ওয়াসিম আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, আবির উদ্দিন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী আজিজুর রহমান সুমন, মোমিনুল ইসলাম খোকন, শামিম হোসেন প্রমুখ।
সভায় আগামী ৭ দিনের মধ্যে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি ঘোষনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি
তারিখ : ০২-০২-২০২৬
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।