অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১০:৫৩
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃদিনাজপুর জেলার ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) ও তার অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে গরিব অসহায় ও স্বল্প আয়ের রোগীদের জন্য দিনব্যাপী এক ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা হতে ঘোড়াঘাট থানার উত্তর পার্শে পৌরসভার পুরাতন ভবন চত্বরে মেডিক্যাল ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারীরা।
অনেকেই বলেন, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।
এ বিষয়ে স্থানীয় বি,এন,পির নেতারা বলেন
জনগণের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ গ্রহন কারী রোগীরা বলেন এ ধরনের সেবামূলক কার্যক্রম চলমান থাকলে অনেক উপকার হবে।
০৩/০২/২০২৬ ইং
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।