দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার


প্রেস বিজ্ঞপ্তি-দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি’র উন্মোচন করেছে অনার বাংলাদেশ। ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় নিয়ে স্মার্টফোনটিতে দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চিতের পাশাপাশি যুক্ত করা হয়েছে স্মার্ট সব ফিচার।

 

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে – মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান। টেকসই ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যের কারণে এটি দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ স্মার্টফোন।

 

দীর্ঘদিন উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে অনার এক্স৫সি-তে যুক্ত করা হয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে। ল্যাব পরীক্ষায় দেখা গিয়েছে, ১ হাজার বার চার্জ দেওয়ার পরও ডিভাইসটির ব্যাটারি ৮৭ শতাংশের বেশি সক্ষমতা ধরে রাখতে পারে। ফলে, দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোনটি নির্ভরযোগ্য পারফরমেন্স দিতে সক্ষম।

 

এই স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‍্যাম (অনার র‍্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাল্টিটাস্কিং ও বিনোদনের জন্য উন্নত পারফরমেন্স নিশ্চিত করে।

 

অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুয়ো বলেন, “অনার এক্স৫সি দেশের বাজারে অনারের উন্মোচিত প্রথম স্মার্টফোন, যা সম্পূর্ণভাবে বাংলাদেশেই উৎপাদিত।

 

এটি স্থানীয় উৎপাদনের প্রতি আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। পাশাপাশি, বাংলাদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত ও নির্ভরযোগ্য ডিভাইস তৈরির আমাদের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়।”

 

এছাড়া,গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে আকর্ষণীয় সব অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০জিবি ডাটা ২৯৮ টাকায়। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।