সারাদেশে জামায়াতের মহিলা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় মিছিল


এসএম সিরাজ বগুড়া:-সারাদেশে মহিলা কর্মীদের উপর হামলা ও কুটক্তির প্রতিবাদে মঙ্গলবার ১১টায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

মিছিলটি মাটিডালী হতে বের হয়ে সরকারী আযিযুল হক কলেজ নতুন ভবন, দত্তবাড়ী হয়ে উপশহর কাঠাল মাঠে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ১১দলীয় ঐক্যবদ্ধ জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। 

 

শহর মহিলা বিভাগের সেক্রেটারী ফজিলাতুন্নেছা হাসির সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন শহর মহিলা বিভাগের সেক্রেটারি ফজিলাতুন্নেসা হাসি। 

 

উপস্থিত ছিলেন শহর মহিলা বিভাগের সহ সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি, বিলকিস বেগম, আম্বিয়া বেগম, জোবায়দা খাতুন, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগম, তৌহমিনা তানি, নাফিসা বেগম, নাসিমা বেগম, রিনা বেগম প্রমুখ। 

 

প্রধান অতিথি আবিদুর রহমান সোহেল বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারী বান্ধব সরকার গঠন করবে। যেখানে নারীর প্রতি কোন সহিংসতা থাকবে না। কর্মজীবি মহিলাদের কর্মঘন্টা কমিয়ে আনা হবে। তিনি দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান। 

 

শহর মহিলা বিভাগের সেক্রেটারী ফজিলাতুন্নেছা হাসি সাংবাদিকদের বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে নির্বাচন হবে। সবাই প্রচারণায় অংশ নিবে। কিন্তুু আমরা দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় সারাদেশের বিভিন্নি স্থানে জামায়াতের মহিলা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। এটা চলতে পারে না। 

 

আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশের জনগণ ১২ ফেব্রুয়ারী দাড়িপাল্লায় ভোট দিয়ে এ সকল হামলার উপযুক্ত জবাব দিবে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।