"তার শুভ জন্মদিন"-লায়ন মোঃ গনি মিয়া বাবুল


বিশ জানুয়ারি তার শুভ জন্মদিন
আলোকে আলোকে এই দিন হোক রঙিন,
সাঁইত্রিম বছর যুগলবন্দী স্মৃতি অমলিন
মিলে মিশে পথচলা সুখ শান্তি চিরদিন।

 

নীতি তার ত্যাগ বিনয় সদাচার উদারতা
পরস্পর বিবাদ নয় ঐক্য একতা,
চলমান মোদের প্রেম প্রীতি ভালোবাসা
তনু মনে হৃদয়ে আশা প্রত্যাশা।

 

গর্ভে ধারণ করেছে তিন সন্তান সে
দুই ছেলে এক মেয়ে চিকিৎসক প্রত্যেকে,
দেশকে দিয়েছে ত্রিরত্ন উপহার
তার প্রতি আমি কৃতজ্ঞ বারবার।

 

পেয়েছে রত্নগর্ভা মা পুরস্কার
গড়েছে সুখী-সুন্দর সংসার,
সে আমার প্রাণের প্রিয়জন
তাকে ভালোবাসি সদা-সর্বক্ষণ।

 

মহান সৃস্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা
তার সুখী-সুন্দর সমৃদ্ধ জীবন প্রত্যাশা,
জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা
পুরণ হোক তার মনের সব ইচ্ছা।

 

 

 

লেখক পরিচিত:লায়ন মোঃ গনি মিয়া বাবুল (শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)
প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি)যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।