পাহাড় থেকে প্রিমিয়ার লিগ—এক ম্যাচে তিন মারমা নারী রেফারির ঐতিহাসিক উপস্থিতি


নিজস্ব প্রতিবেদক :-ঢাকায় বাফুফে আয়োজিত নারী ফুটবল লিগের একটি ম্যাচে তৈরি হয়েছে অনন্য ইতিহাস। দেশের শীর্ষ নারী ফুটবল লিগে এই প্রথম এক ম্যাচে দায়িত্ব পালন করলেন তিন মারমা নারী রেফারি।

 

পাহাড়ি জেলা রাঙ্গামাটির কাউখালী উপজেলা থেকে উঠে আসা মাচিংনু মারমা, মেখিচিং মারমা ও থুই ম্রা চিং মারমা একসঙ্গে ম্যাচ পরিচালনা করেন।

 

৭ জানুয়ারি শুদ্ধপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব ও কাচারীপাড়া একাদশের মধ্যকার ম্যাচে চার রেফারির মধ্যে তিনজনই ছিলেন মারমা সম্প্রদায়ের নারী এবং সবাই দ্বিতীয় শ্রেণির রেফারি।

 

ম্যাচে মূল রেফারির দায়িত্বে ছিলেন মাচিংনু মারমা, সহকারী রেফারি ছিলেন মেখিচিং মারমা এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন থুই ম্রা চিং মারমা।

 

২০২৪ সালে রেফারিং কোর্স সম্পন্ন করার পর স্থানীয় ও জেএফএ কাপের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন তারা। সেই ধারাবাহিকতায় এবার নারী ফুটবল লিগেও দায়িত্ব পেয়েছেন তিনজন।

 

সংগ্রাম, পরিশ্রম ও স্বপ্নকে সঙ্গী করে পাহাড়ি এই তিন তরুণী শুধু একটি ম্যাচই পরিচালনা করেননি—তারা দেশের নারী ফুটবলে তৈরি করেছেন অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত।

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।