সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল- চাপাতি সহ একজন আটক

অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ | সময়ঃ ০৮:৩২
photo

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
জামালপুরের সরিষাবাড়ীতে   যৌথবাহিনীর অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ এক যুবককে আটক করা হয়েছে।
 

আটকের পর যৌথবাহিনী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
 

আটককৃত যুবকের নাম মো. নাইম (২০)। সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
 

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার। 
 

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
 

অভিযানের পর একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।
 

এসময় সাইফুল ইসলামের ছেলে মো.নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি)
কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া গবরটি নিশ্চিত করেছেন।
 

তিনি বলেন, মো. নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহ আলী বাচ্চু।
জামালপুর।
৫/২/২৬

 

শেয়ার করুন